নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোটের বিকল্প নেই- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

জানুয়ারি ১৯, ২০২৬ ১০:৫৩ 👁️ ২২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, গণভোটের কোনো রাজনৈতিক পরিচয় নেই; এটি জনগণের অধিকার ও রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্মাণের একটি গণতান্ত্রিক হাতিয়ার।

আরও পড়ুনঃ  নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, পৃথিবীর কোথাও একসঙ্গে নির্বাচন ও গণভোট আয়োজনের নজির নেই—এটি একটি কঠিন ও চ্যালেঞ্জিং প্রক্রিয়া। তাই এই গণতান্ত্রিক উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, দেশের বিদ্যমান দুর্নীতি, নারীর প্রতি সহিংসতা ও সামাজিক বৈষম্য দূর করতে হলে গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ণ পুনঃপ্রতিষ্ঠা জরুরি, আর সেই ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম হলো গণভোট।

তিনি আরও বলেন, ভোট মানেই অবাধ ও সক্রিয় অংশগ্রহণ। একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে হলে রাষ্ট্রের জন্য একটি স্থায়ী ও ন্যায়ভিত্তিক কাঠামো প্রয়োজন, যার মাধ্যমে মানুষ দীর্ঘমেয়াদে সুবিচার পেতে পারে। গণভোট সেই স্থায়ী কাঠামো বাস্তবায়নের মূল ভিত্তি। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নারী ও তরুণদের ভূমিকা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ১৯৭১ সালের তরুণ ও ২০২৪ সালের তরুণ একই সুতায় গাঁথা—তারা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই দুটি আন্দোলনেই তরুণ ও নারীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের আন্দোলনে প্রায় ৬৪ শতাংশ অংশগ্রহণ ছিল নারীদের, যা প্রমাণ করে—বাংলাদেশের নারীরা বারবার দেশ রক্ষায় সাহসী ভূমিকা রেখেছে। তাই নারীদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। সভা শেষে দুপুর ১টায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ যশোর কালেক্টরেট চত্বরে আয়োজিত গণভোটের অনুকরণীয় ভোটিং কার্যক্রমে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী সাথে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট সাইডলাইন বৈঠক

এদিন বিকেলে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, তরুণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অপরিহার্য।

তিনি বলেন, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়সমূহ সমন্বীতভাবে একটি ইতিবাচক ও আস্থাশীল নির্বাচনী পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় এবং আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।