নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না: ফখরুল

মে ১০, ২০২৫ ১০:৪০ 👁️ ৬৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর। তিনি বলেছেন, দেশ স্বাধীনের পর থেকে জনগণকে নির্যাতন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তারা দেশে ফ্যাসিবাদ বাকশাল কায়েম করেছে।

আরও পড়ুনঃ  অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেছেন, বাংলাদেশের প্রশ্নে বিএনপি আপোষহীন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করে কিছু করতে দেবো না। তরুণদের সজাগ থেকে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র ব্যার্থ করে দিতে হবে।

আরও পড়ুনঃ  কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

মির্জা ফখরুল বলেন, প্রথম সংস্কার করেছেন জিয়াউর রহমান, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনীতির আজকে যে ভিত্তি গার্মেন্টস সেক্টর সেটাও জিয়াউর রহমানের অবদান। কেয়ারটেকার ব্যবস্থা এনেছেন খালেদা জিয়া। আজকে সবাই সবকিছু ভুলে যায়। বিদেশ থেকে এসে বড়বড় কথা বললে মানুষ ভুলে যাবে তাই না।

তিনি বলেন, আমাদের তরুণরা ব্যবসা চায়, চাকরি চায়। তরুণ সমাজ শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি চায়। একটা গণতান্ত্রিক দেশ চায়, যে যার কথা বলবে। আমরা সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আজকে তারুণ্যের সমাবেশের একটা উদ্দেশ্য, তরুণরা আবার জেগে উঠো সব চক্রান্ত-ষড়যন্ত্র ব্যর্থ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুনঃ  মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

বিএনপি মহাসচিব আরও বলেন, জিয়াউর রহমান যুদ্ধ করেছেন গণতান্ত্রিক দেশের জন্য, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কাজ করেছেন। তারেক রহমান আধুনিক বাংলাদেশ করতে চান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে কিছু চাই না। এজন্য তারেক রহমান বলেছেন- সবার আগে বাংলাদেশ। তিনি বলেছেন- ফয়সালা হবে রাজপথে, সেটাই হয়েছে।

জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম নিহত হওয়া ওয়াসিমের নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ নিয়ে বলেছেন, ওয়াসিমের রক্তের বিনিময়ে আমাদের নতুন স্বাধীনতা। তাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে— এটা আশা করি।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।