নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গতিশীল স্বাস্থ্যসেবায় এগিয়ে যাচ্ছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:৪৩ 👁️ ১৫৬ views
Link Copied!

মিজানুর,কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. সুজন সাহা দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন এসেছে। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন হাসপাতালে আসা স্থানীয় সেবাগ্রহীতারা।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

হাসপাতাল সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবা প্রদানে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে কাজ করছেন ডা. সুজন সাহা। নিয়মিত তদারকির পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি এবং রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর ফলে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তঃবিভাগে সেবার আওতা ও মান আগের তুলনায় বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও কার্যকর করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওপেন এসআরপি’ এবং স্বাস্থ্য বিভাগের পাইলট প্রকল্প ‘ভারবাল অটোপসি’ বাস্তবায়নে কাজ চলছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দিকনির্দেশনা ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের তদারকিতে মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা এসব কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিয়মিত মাঠপর্যায়ে তদারকিও করা হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, হাম-রুবেলা ক্যাম্পেইন, স্কুল পর্যায়ে টিসিভি ও এইচপিভি টিকাদানসহ বিভিন্ন প্রতিরোধমূলক কর্মসূচির তদারকি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

সম্প্রতি জরায়ুমুখের পরীক্ষায় কুড়িগ্রাম জেলার মধ্যে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম স্থান অর্জন করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এছাড়া উপজেলার ৪৯টি কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যক্রম চলছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠী নিজ নিজ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

বৃহত্তর এই উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও কাজ করা হচ্ছে। রোগী ও সেবাগ্রহীতাদের কথা শুনে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

চরাঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা জোসনা, পারুল, কাদের ও মজিদ নামে কয়েকজন রোগী হাসপাতালের বর্তমান সেবায় সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, আগে হাসপাতালে এসে কাঙ্ক্ষিত চিকিৎসকের দেখা পাওয়া নিয়ে সমস্যা হলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। নিয়মিত চিকিৎসক ও নার্সের পাশাপাশি হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয়সরকার মন্ত্রীর

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধারণ মানুষের জন্য একটি বিশ্বস্ত ও মানসম্মত সেবাকেন্দ্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।’

তিনি বলেন, বৃহত্তর এ উপজেলার প্রতিটি প্রান্তিক মানুষ যাতে যথাযথ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে আমরা পুরো টিম একসঙ্গে কাজ করে যাচ্ছি। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক সেবাযুক্ত কেন্দ্রে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।