নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ধামইরহাট থানায় হেফাজতে থাকা এইচএসসি প্রশ্নপত্রের ট্রাংকের তালা ভাঙা

জুন ২০, ২০২৫ ৮:৪৬ 👁️ ৮২ views
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে থানায় হেফাজতে থাকা অবস্থায় ট্রাংকের তালা ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত মঙ্গলবার দিবাগত (১৭ জুন) রাত সাড়ে ৪টার পর থানাহাজতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা 

এ ব্যাপারে ধামইরহাট থানার তদন্তকারী কর্মকর্তা নাজমুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া এ বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না।’

আরও পড়ুনঃ  এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

একটি গোপন সূত্রে জানা গেছে, রাজশাহী বোর্ড থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সিলগালা করা ট্রাংকে ছিল। সেই ট্রাংকের ইতিহাসের এক সেট প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় হাজতের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এ সময় ট্রাংকের বাইরে সিলগালা অবস্থায় কোনো তালা ও চাবি লাগানো ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক ধামইরহাট থানার অপর এক কর্মকর্তা বলেন, ‘কোনো প্রশ্নপত্র আউট বা চুরি হয়নি। রাজশাহী বোর্ড থেকে পাঠানো প্রশ্নপত্রের ট্রাংকের তালা ও চাবি একসঙ্গে সিলগালা অবস্থায় পাঠানো হয়। সেই ট্রাংকেটি একটি হাজতে রাখা হয়েছিল।’ তিনি এ-ও বলেন, ‘ট্রাংকের ভেতরে হয়তো টাকা আছে, এই ভেবে হাজতে থাকা আসামিরা চাবি দিয়ে তালা খুলে ট্রাংকের ভেতরে কাগজ দেখতে পায়। এরপর প্রশ্নপত্রের একটি প্যাকেট ছিঁড়ে তা আশপাশে ফেলে দেয়।’

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

সত্যতা নিশ্চিত করে ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনো প্রশ্নপত্র চুরি হয়নি। তালা খুলে ট্রাংকের ভেতর থেকে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্যাকেট খোলা অবস্থায় পড়ে ছিল।’ এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান। এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।