নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নওহাটা পৌরসভার মেয়রের মেয়ের জানাযা অনুষ্ঠিত

ডিসেম্বর ৬, ২০২৩ ৮:০১ 👁️ ৮৪ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: নওহাটা পৌরসভার মেয়র মোঃ হাফিজুর রহমানের মেয়ে মোসা: ইনায়া রহমান লামিয়া (৬) ইন্তেকাল করেছেন। আজ বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৫ টায় নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। বুধবার নওহাটা সরকারি ডিগ্রী কলেজ মাঠে বাদ যোহর তার জানাযা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

জানাযায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

আরও পড়ুনঃ  নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

এছাড়া রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি মোঃ আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে নওহাটা মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

জানাযার পূর্বে, শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশ করে সমবেদনা জানান রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।