নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৮

এপ্রিল ৩, ২০২৫ ৪:২১ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৮ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুনঃ  গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

সারাদেশের ন্যায় রাজশাহী নগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৭ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য অপরাধে ৫ জন।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: নয়ন ইসলাম শক্তি (৩২) রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার বোসপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।