নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে গাঁজাসহ তিনজন গ্রেফতার

অক্টোবর ১৪, ২০২৩ ৪:২৯ 👁️ ১৯৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার দাশপুকুর ও আলীর মোড় বাথানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার রাতে এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

গ্রেফতারকৃত আসামিরা হলেন অনিক ইসলাম (২২), শাহানা বেগম (৩০) ও মোসা: শাহিদা বেগম (৩২)। অনিক রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার মৃত কুরবান আলীর ছেলে, শাহানা আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া এলাকার শরিফুল ইসলামের স্ত্রী ও শাহিদা একই এলাকার মো: জীবনের স্ত্রী।

নগর পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুল হক পিপিএম’র সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার আরজিনা খাতুনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক তৌহিদুর রাহমানের নেতৃত্বে এসআই মো: নুরন্নবী হোসেন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মোটরসাইকেলে দুই ব্যক্তি রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া হতে দাশপুকুর পুকুরপাড় এলাকা দিয়ে গাঁজা বিক্রির উদ্দেশ্যে আসছে।

আরও পড়ুনঃ  নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। দুপুর ১টার দিকে সন্দেহজনক মোটরসাইকেলটি আসতে দেখে তাদের দাঁড়ানোর সংকেত দেয়। এসময় পালানোর চেষ্টা করলে আসামি অনিককে গ্রেফতার করে এবং অপর আসামি মৃদুল পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অনিক জানায়, সে উদ্ধারকৃত গাঁজাগুলো রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়ার মো: জীবনের কাছ থেকে ক্রয় করে পলাতক আসামি মৃদুলে সঙ্গে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল।

উক্ত তথ্যে ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম দুপুর ২ টার দিকে আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া এলাকার জীবনের বাড়ীতে অভিযান পরিচালনা করে অপর আসামি মোসা: শাহানা বেগম ও মোসা: শাহিদা বেগমকে ৫০০ গ্রাম গাঁজা, নগদ ৫৮ হাজার টাকাসহ গ্রেফতার করে। এসময় আসামি জীবন ও শরিফুল পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।