নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক

অক্টোবর ১, ২০২৬ ৯:২৯ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর বন্ধগেট, নতুন বিলসিমলা ও হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

আরও পড়ুনঃ  রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন প্রথমে নগরীর বন্ধগেট রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরে তিনি নতুন বিলসিমলা রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করেন। এরপর হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজও পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুনঃ  মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

পরিদর্শনকালে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মারুফ, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত বিহগসহ সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ফেনীতে সাধারণ মানুষের মাঝে জামায়াতে যোগদানের আহ্বান

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।