নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুন ১৬, ২০২৪ ১২:৩৬ 👁️ ৪২ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

গ্রেপ্তারকৃত আসামি মো: শাহ আলম(২৩) রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড় এলাকার আব্দুল হকের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি শাহ আলমের বিরুদ্ধে এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র মতিহার থানায় মুলতবি ছিল। আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ১৫ জুন ২০২৪ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শাহ আলম তার বাড়িতে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই সুনিরাম মুরমু ও তাঁর টিম গতকাল দিবাগত রাত সাড়ে ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি শাহ আলম তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাসের বিদায়, নবাগত এসিল্যান্ড প্রসনজিৎকে বরণ

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।