নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬ ৭:১৮ 👁️ ৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ইয়াবা ও ইয়াবার গুঁড়াসহ ২ জন মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়ারিকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও মাদক সরবরাহ ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  চারঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে আরএমপির দামকুড়া থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার জাঙ্গালপাড়া গ্রামের আ: মান্নানের ছেলে মো: রায়হান (৩৮) ও নওশাদ আলীর ছেলে মো: মাসুদ রানা (৩৫)- কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের আ: মান্নানের ছেলে মো: মাসুম (৪৫) কৌশলে পালিয়ে যায়। এ সময় আসামিদের হেফাজত থেকে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া উদ্ধার করা হয়। সেই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত আসামিদের হেফাজত থেকে জব্দ করা মোবাইল ফোন তল্লাশি করে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ৪টি নম্বর, ৪টি জিমেইল আইডি এবং ৯টি জুয়া ও বেটিং অ্যাপস পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি মাসুম দীর্ঘদিন যাবৎ রায়হান ও মাসুদের সহযোগি হিসেবে মাদক ব্যবসা ও অনলাইন জুয়া খেলা পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, আসামি রায়হানের বিরুদ্ধে আরএমপির দামকুড়া ও পবা থানায় পৃথক ২টি মাদক মামলা, রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ১টি মাদক মামলা এবং আরএমপির দামকুড়া ও পবা থানায় পৃথক ২টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এছাড়াও পলাতক আসামি মাসুম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায়, সিরাজগঞ্জ জেলার সদর থানায়, রাজশাহী জেলার তানোর থানায়, নাটোর জেলার সদর থানায় পৃথক ১৬টি মাদক মামলা ও আরএমপি’র বিভিন্ন থানায় পৃথক ৫টি পেনাল কোড আইনে মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার

আসামিদের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ তৎসহ জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।