নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

জুলাই ১, ২০২৪ ৫:২২ 👁️ ৬২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

গ্রেপ্তারকৃত আসামি মো: রফিকুল ইসলাম সেন্টু (৪৩) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর কাকাইলকাটি গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। সে বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় বসবাস করে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ জুন বিকালে আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম চন্দ্রিমা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের দিকনির্দেশনায় এসআই মো: রেজাউল করিম ও তাঁর টিম সন্ধ্যা পৌনে ৬ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: রফিকুল ইসলাম সেন্টুকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় পূর্বে একটি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।