নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অক্টোবর ৬, ২০২৬ ৫:২৩ 👁️ ১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ-ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় বেতিয়াপাড়া সুইপার কলোনী গ্রামের রাজুলালের ছেলে শ্রী বিশাল বাবু (১৯) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বিশালকে এবং একই গ্রামের শ্রী উজ্জল কুমারের ছেলে শ্রী সজল কুমার (২২)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ বোতলে মোট ৪ লিটার ১৭০ গ্রাম দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ধ্বংসস্তূপে পরিণত গাজার ছবি দেখিয়ে যা বললেন অ্যাঞ্জেলিনা জোলি

আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।