নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ১০ এবং মাদকদ্রব্য উদ্ধার

মে ২২, ২০২৪ ৫:৪৯ 👁️ ৪৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ১০ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। মঙ্গলবার (২১ মে) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

বুধবার (২২ মে) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, মতিহার থানা-৪ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

যার মধ্যে ৪ জনকে মাদকদ্রব্যসহ , ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি ওঅন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২৫০ গ্রাম গাঁজা এবং ৭.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।