নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২২

এপ্রিল ২৮, ২০২৫ ৬:১০ 👁️ ২৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২২ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১০ জন এবং অন্যান্য অপরাধে ৮ জন।

আরও পড়ুনঃ  বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: বাবু, মো: সাদেক হোসেন (৭০), মো: শরিফুল ইসলাম ওরফে সাগর (৩৯) ও মো: কাওসার রহমান ওরফে রাজেশ (৪০)।

বাবু রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া এলাকার বাবলু শেখের ছেলে। সে ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাদেক হোসেন শাহমখদুম থানার বড়বনগ্রাম মহলদারপাড়ার মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে। সে শাহমখদুম থানা ১৭ নম্বর ওয়ার্ড পূর্ব আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, যুবলীগ কর্মী শরিফুল একই থানার উত্তর নওদাপাড়ার মো: আব্দুর রশিদের ছেলে এবং কাওসার একই এলাকার মো: আব্দুস সোবহানের ছেলে।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।