নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে বিশেষ অভিযানে ৬ জনসহ গ্রেপ্তার ২৬

এপ্রিল ২৪, ২০২৫ ৩:৩৭ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ৬ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৬ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২০ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১২ জন এবং অন্যান্য অপরাধে ৮ জন।

আরও পড়ুনঃ  রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: ইয়াছিন (৭০), মো: জেবর আলী (৫০), মো: আলামিন (২৮), মো: আলাউদ্দিন (৩৫), মো: আতাউর রহমান বাবু (৪৮) ও মো: জকির হোসেন ওরফে আবু সাঈদ (৩২)।

ইয়াছিন রাজশাহী নগরীর কাটাখালী থানার জাগির পাড়ার মৃত মুছার ছেলে। সে হরিয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি। জেবর আলী একই থানার ননখোলা এলাকার মৃত আহার উদ্দিনের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। আলামিন রনহাট এলাকার মো: সাইদুর রহমানের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। আওয়ামীলীগ কর্মী আলাউদ্দিন নলখোলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। আতাউর রহমান কুখন্ডি শেখপাড়ার মৃত তাছেরের ছেলে ও জাকির হোসেন নলখোলা এলাকার মো: জালাল উদ্দিন ওরফে মহসিন আলীর ছেলে।

আরও পড়ুনঃ  রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।