নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগর ডিবি পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি গ্রেপ্তার

নভেম্বর ১৫, ২০২২ ৪:১৫ 👁️ ৯৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার এলাকার এক জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

গ্রেপ্তার ১২ জন হলেন- মো. কালু (৩৫), মো. শফি (৩৮), মো. শিশির (৩২), মো. স্বপন (৩২), মো. রিপন (৩৭), অলক সরকার (২৮), মো. সোহাগ (২৭), অমর আলী (৩৮), মো. রকি (৩৫), কাওসার আলী (৪৪), মো. জুয়েল (২৮) ও শফিকুল ইসলাম (৪৮)।

আরও পড়ুনঃ  নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জুয়া খেলার সময় এদের হাতেনাতে আটক করা হয়। আলামত হিসেবে এদের কাছ থেকে জুয়া খেলার পাঁচ সেট তাস ও নগদ ২০ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।