নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নতুন ওয়েব সিরিজে তানজিন তিশা

আগস্ট ২, ২০২৪ ১২:৩১ 👁️ ৩৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। দাপটের সঙ্গে কাজ করছেন নাটক ও ওটিটিতে। তবে এখন নাটকের চেয়ে ওটিটিতেই ব্যস্ত এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, বাজারে নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

জানা গেছে, নির্মাতা তানিম রহমান অংশুর একটি অ্যানথোলজি সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে। আসন্ন ওই ওয়েব সিরিজটিতে থাকছে ৬ টি পর্ব। যদিও সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এতে তানজিন তিশার সঙ্গে অভিনয়ে রয়েছেন জিয়াউল পলাশ ও ইয়াশ রোহান।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সিরিজটির ছয় পর্বের মধ্যে পাঁচটির নাম ঠিক হয়েছে। সেগুলো হলো ‘‌রিওইন্ড’, ‘‌টাইম লুক’, ‘‌ক্রস কানেকশন’, ‘‌সোল্ড ফুল অ্যাক্ট’ ও ‘‌ব্রেকআপ প্যাচআপ’। এদিকে এরই মধ্যে রিউইন্ড নামে প্রথম পর্বের কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন নির্মাতা অংশু।

নির্মাতা জানান, দেশের বর্তমান পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সিরিজটির শ্যুটিং। আর একদিন শুটিং হলে প্রথম পর্বের শ্যুটিং শেষ হবে। এর দুটি পর্ব দেশে শ্যুটিং হবে, বাকি চারটি শ্যুটিং হবে অস্ট্রেলিয়ার সিডনিতে।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

সিরিজটি প্রসঙ্গে তানজিন তিশা গণমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে সিরিজটি নিয়ে কিছু বলতে পারছি না। অনেক কিছুই আমার মাথায় নেই। তবে এটুকুই বলতে পারি, এটা একটা ভিন্ন ধারার গল্প, দারুণ কাজ করছি। তবে কখন কোথায় রিলিজ হবে তা এ মুহূর্তে বলতে পারব না। কাজ এখনও শেষ হয়নি।’

তিশা আরও বলেন, ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শ্যুটিং শুরু হবে। আমিও অপেক্ষা করছি কাজটি শেষ করার।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।