নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নরগীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৪:৫৩ 👁️ ৬২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নগরীর কাশিয়াডাঙ্গা থানার মাদক মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর বিজ্ঞপ্তির।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত এ রায় দেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. মিঠু ওরফে রানা (২৫)। সে জেলার গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের মো. মিলন হোসেনের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানার এসআই মো. শাহীনুর ইসলাম ২৫ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ রাতে কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া মোড় থেকে আসামি মিঠুকে গ্রেফতার করেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

এসময় আসামির ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এসআই শাহীনুর ইসলাম আসামি মিঠুর বিরুদ্ধে এজাহার দায়ের করলে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা 

মামলাটি তদন্ত শেষে কাশিয়াডাঙ্গা থানার এসআই ইমরান হোসেন ২০২২ সালের ৩১ এপ্রিল আসামি মিঠুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত। আসামি বর্তমানে জেল হাজতে আটক আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।