নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাগরিকত্ব নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার এক নারী

আগস্ট ২৫, ২০২৩ ৬:৩৭ 👁️ ১১৫ views
Link Copied!

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া পৌরসভায় নাগরিক পরিচয় পত্র নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে সাহানা খাতুন (২২) নামের এক নারী। শুক্রবার এ ঘটনায় আজ শুক্রবার পুঠিয়া পৌরসভার মেয়রসহ তিনজনের নামে থানায় লিখতে অভিযোগ করেছে ভুক্তভোগী।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুঠিয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ের তিনতলায় এ ঘটনা ঘটে। শ্লীলতহানির শিকার সাহানা উপজেলার কাঁঠালবাড়িয়ার আব্দুস সাত্তারের মেয়ে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নাগরিক পরিচয় পত্র আনতে পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলামের কাছে যায় সাহানা খাতুন। এসময় পৌর সচিব তিন তলায় নাগরিক পরিচয় পত্র দেওয়া হয় বলে তাকে একটি কক্ষে আটকে রেখে মেয়রের কাছে আপনার ধর্ষণ মামলার বাদী এসেছে বলে ফোন দেয়। কিছুক্ষণ পর ওই কক্ষে ইন্সপেক্টর রিপন উপস্থিত হয়ে ভুক্তভোগীকে চড় থাপ্পড় মারে এবং তার স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

এ বিষয়ে পৌর মেয়র আল মামুন খান বলেন, আমি তিনতলায় যাইনি। ওখানে কি ঘটেছে তা আমি বলতে পারবো না।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।