নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : ইয়্যাস

জুন ২৯, ২০২৫ ৮:৩২ 👁️ ৮৩ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : কুমিল্লার মুরাদনগরে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে দুই সন্তানের জননী এক নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, নারায়ণগঞ্জের ফতুল্লায় চার স্কুলছাত্রীকে ধর্ষণ, গাইবান্ধায় গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে ছাত্রীকে ধর্ষণ ও নাটোরের বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা সহ চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গবেষণাধর্মী যুব ও তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ)’।

আরও পড়ুনঃ  ১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আজ রোববার (২৯ জুন) সন্ধ্যায় এক সাংগঠনিক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি, লেখক ও উন্নয়নকর্মী যুবনেতা মো. শামীউল আলীম শাওন। তিনি বিবৃতিতে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন।

বিবৃতিতে লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন বলেন, ‘নারীর অধিকার মানবাধিকার, নারী নির্যাতন মানবাধিকার লঙ্ঘন। নারীর অধিকার শুধুমাত্র মানবাধিকারের ইস্যু নয়, এটি সামাজিক ন্যায় বিচারের অংশ। সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের অপরিহার্য অংশ নারীরা। তাই নারীর সামাজিক ন্যায়্যবিচার নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুনঃ  শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

গত ২০২০ সালে দেশজুড়ে ধর্ষণবিরোধী আন্দোলন হয়। এ ঘটনার ৫টি বছর অতিবাহিত হলেও অদ্যবধি নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ বন্ধ হয়নি। ধর্ষণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় চলতি বছরেও আন্দোলন হয়েছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে- দুঃখজনক বিষয় হলো কঠোর আইন, প্রচার-প্রচারণা ও উচ্চ আদালতের নানা ধরনের নির্দেশনার পরও নারীর প্রতি সহিংসতা কমানো যাচ্ছে না। বরং দিন দিন এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে। নারী ও শিশুর প্রতি সহিংসতার ঊর্ধ্বগতি সবাইকে ভাবিয়ে তুলছে। সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয়ই ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রধান কারণ। ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর আইন প্রয়োগের পাশাপাশি নাগরিকদের পারিবারিক ও নৈতিক মূল্যবোধের উন্নয়ন করতে হবে।

আরও পড়ুনঃ  নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ধারণ করা ধর্ষণ ও নারীর গোপন ভিডিও সরানো পাশাপাশি সহিংসতা শিকার নারীদের পর্যাপ্ত নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। এছাড়াও এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে ইয়্যাসের সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন স্বাক্ষরিত বিবৃতিতে।

গণঅভ্যুথান পরবর্তী বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে জননিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি অবহেলিত। ফলে ক্রমশই তা অবনতির দিকে যাচ্ছে এমনটা বিবৃতিতে উল্লেখ করে দেশজুড়ে নারী ও শিশু সহ সার্বিক নিরাপত্তা বৃদ্ধি করার কথা বলা হয়েছে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।