নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিজেদের নিরাপত্তা চাইলে বাগমারায় জামায়াতকে বিজয়ী করতে হবে: ডা: বারী

সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:১৮ 👁️ ২০ views
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় গণসংযোগ ও পথসভা করেন বাংলাদেশের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন তিনি। রবিবার বিকেলে তাহেরপুর পৌরসভায় জামায়াতের পক্ষ থেকে গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক্তার আব্দুল বারী। তিনি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানান। আগামী নির্বাচন একটি কঠিন পরীক্ষা হবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

তিনি আরো বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা প্রয়োজন। দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদের হাতে নির্যাতনের শিকার হয়েছে বাংলার অগনিত মানুষ। বিনা অপরাধে জেল খাটতে হয়েছে অনেককেই। তাই নির্যাতন আর জুলুমের হাত থেকে নিজে সহ পরিবারকে রক্ষা করতে চাইলে জামায়াত ইসলামীর বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামায়াতকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

তাহেরপুর পৌরসভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু ,পৌর জামায়াতের আমির অধ্যাপক শহীদুজ্জামান মীর, পৌর জামায়াতের নেতা আব্দুর রহিম, তাহেরপুর পৌর ছাত্রশিবির নেতা মারুফ আহমেদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।