নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৪:৫১ 👁️ ৫০ views
Link Copied!

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৫ টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচনের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার বেলা ১০ টার দিকে কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো শুরু হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও যাচ্ছেন কেন্দ্রগুলোতে।

আরও পড়ুনঃ  তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

বুধবার সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, মাইকে ঘোষণা দিয়ে প্রিজাইডিং কর্মকর্তাকে ভোটের সরঞ্জাম বুঝিয়ে দেয়া হচ্ছে। সেই সরঞ্জাম বুঝে নিচ্ছেন কর্মকর্তারা। সরঞ্জাম বুঝে নিয়ে তারা রওনা দিচ্ছেন কেন্দ্রের উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুর্শিদা খাতুন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনী সামগ্রী কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। একটি কেন্দ্রে ১৩ জন আনসার-ভিডিপি ও কেন্দ্রভেদে ১-২ জন পুলিশ সদস্য ভোট কেন্দ্রের আইনশৃংখলা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সারা উপজেলা টহল দিবেন।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

তিনি আরও বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আশা করি আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)ভোটররা নির্বিঘ্নে দিতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১(নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।