নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে গরু বিতরণ

ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৪:০৪ 👁️ ২২ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে গরু বিতরণ করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এসব গরু বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

“সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” আওতায় সুবিধাভোগীদের মাঝে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

গরু বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোসাদ্দেকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপকারভোগীসহ সাংবাদিকবৃন্দ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ জানান, প্রকল্পের আওতায়
২২০ জন সুবিধাভোগীর মাঝে ষাঁড় ও বকনা গরু বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।