নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মার্চ ২৫, ২০২৬ ৬:২০ 👁️ ২১ views
Link Copied!

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার শিকার হওয়া নারী-পুরুষ, শিশু ও বাংলার আপামর বাঙালির স্মৃতিচারণ করেন অতিথিরা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  ‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।