নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

নভেম্বর ৪, ২০২৬ ৮:২২ 👁️ ১১ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  ‘আর কোনো বিক্ষোভে যাব না’, হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা ইমরান খানের

বুধবার (৪ নভেম্বর ) উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুনঃ  পোশাক খাতের মজুরি বোর্ডের প্রথম সভা আজ

সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।