নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মার্চ ২৬, ২০২৫ ৩:৩০ 👁️ ১৩ views
Link Copied!

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। দিবসটির শুরুতেই নিয়ামতপুর হাইস্কুল মাঠে স্হাপিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সাংসদ, নিয়ামতপুর থানা, বিভিন্ন সরকারি, আধা-সরকারী, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ প্রেসক্লাবের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সকাল সাড়ে ৯ টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

কুচকাওয়াজ অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।