নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে ৮৪৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে মুরগি ও খাদ্য বিতরণ

জানুয়ারি ২১, ২০২৫ ৫:৩৬ 👁️ ১৭ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে মুরগি ও মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

মঙ্গলবার (২১জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এসব বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, ” সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় ৮৪৩ জন উপকারভোগীর প্রত্যেককে ২০ টা মুরগি ও ৯ কেজি খাদ্য বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোসাদ্দেকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ,উপকারভোগী, সাংবাদিক প্রমুখ। প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার জান্নাতুন ফেরদৌস সঞ্চালনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।