নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নির্বাচন পরিবেশ সুষ্ঠ আছে ভোটের মাঠে থাকবো মাহি

ডিসেম্বর ১৭, ২০২৩ ৪:৫৮ 👁️ ৭৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নির্বাচন পরিবেশ সুষ্ঠ আছে দাবে করে চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি বলেন, ‘নির্বাচন পরিবেশ সন্তোষজনক ও সুষ্ঠ আছে। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবো। রাজশাহীর তানোর গোদাগাড়ীর মানুষের জন্য ভাগ্য ফেরাতে কাজ করে যাবো।’ রোববার সকালে রাজশাহীর আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘের অভিযোগের জবাব দিতে রাজশাহীর আদালতে হাজিরা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রবিবার সকাল ১১ টার দিকে তিনি রাজশাহী যুগ্ম জেলা ও দায়ো জজ আদালতের বিচারক আবু সাঈদের আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দেন।

আরও পড়ুনঃ  বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। গত শুক্রবার মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। এই নোটিশে রোববার তাকে আদালতে স্বশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। সে অনুযায়ী আজ আদালতে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কারণ দর্শানোর নোটিশে মাহিয়া মাহিকে বলা হয়েছিল, নির্বাচনী আচরণবিধি লংঘন করে গত বৃহস্পতিবার তিনি গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে ভোটের প্রচারণা চালান এবং ভোটারদের কাছে ভোট চান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসে।তাই তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করা হবে না তা স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য মাহিয়া মাহিকে নির্দেশ দেওয়া হয়।

জবাব দেয়া শেষে সাংবাদিকদের মাহি বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু দাবি করে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেন তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।