নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি অধ্যক্ষ বাদশা

জানুয়ারি ১২, ২০২৪ ৯:২১ 👁️ ৮৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় ফিরে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে ১ নম্বর ওয়ার্ড প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল আলম বেন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ওয়ার্ড সভাপতি রউফ, শ্রমিক লীগ জেলা সভাপতি আবদুল্লাহ খান, মোজাহার আলি, কৃষকলীগ নেতা কুদ্দুস খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

এরআগে গত বুধবার (১০ জানুয়ারি) সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি হিসেবে শপথ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।