নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

এপ্রিল ৫, ২০২৫ ৫:৩৭ 👁️ ১৯ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুনঃ  ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া দুজন হলেন সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তাঁর স্ত্রী মৌ আক্তার (১৯)। গতকাল শুক্রবার বিকেল ৬টার দিকে নৌকা ডুবে তাঁরা নিখোঁজ হয়েছিলেন।

আরও পড়ুনঃ  মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে বেড়াতে যান অনেকে। একপর্যায়ে ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। হঠাৎ করে স্রোতের টানে ডুবে যায় নৌকাটি। পরে আশপাশের লোকজনের সহায়তায় সবাই নদী থেকে উদ্ধার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হন।

আরও পড়ুনঃ  বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু শুক্রবার দুজনের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু করে সকাল ১০টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।