নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পশ্চিমতীরে ৬ ফিলিস্তিনিকে হত্যা

নভেম্বর ২৬, ২০২৩ ৮:০২ 👁️ ৭৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ইসরাইল-হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতির তৃতীয় দিন চলছে আজ। এরই মধ্যে দখলদার ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরে ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

শনিবার জেনিন শহরে অনুপ্রবেশের সময় ইসরাইলি গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হন বলে মন্ত্রণালয় জানিয়েছে। শনিবার ভোরে জেনিনের নিকটবর্তী কাবাতিয়ায় নিজ বাড়ির বাইরে ২৫ বছর বয়সি এক চিকিৎসক এবং রামাল্লার কাছে এল-বিরেহ এলাকায় আরেক ফিলিস্তিনি নিহত হন। খবর আলজাজিরার।

আরও পড়ুনঃ  কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনারা ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার পর থেকে পশ্চিমতীরে ইসরাইলি হামলা বেড়েছে। হামাসের হামলার পর থেকে ওই অঞ্চলে ৫২ শিশুসহ অন্তত ২২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

চার দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে এসে ইসরাইলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক সংগঠনটি জানিয়েছে, চুক্তি না মানার কারণে শনিবার দ্বিতীয় দফায় যেসব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল, তাদের মুক্তির বিষয়টি স্থগিত করেছে তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।