নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের

ডিসেম্বর ৫, ২০২৫ ৮:৩০ 👁️ ৩৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মেয়েদের অনূর্ধ্ব-১৯ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরেছিল বাংলাদেশ দল। এবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল তারা। এদিন পাকিস্তানকে ৮০ রানেই থামিয়ে দেয় বাংলাদেশ।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

ব্যাট করতে নেমে এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তিন উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। কক্সবাজারে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। দলীয় ৭ রানেই তাদের উদ্বোধনী জুটি ভাঙেন অতশী মজুমদার।

আরও পড়ুনঃ  এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি ভাঙেন জারিন তাসনিম লাবণ্য। পাকিস্তানের ওপেনার রাভাইল ফারহান করেন ৩১ বলে ১৫ রান। কোমাল খান করেন ৪২ বলে ২৮ রান। জুফিশান আয়াজ করেন ২৭ বলে ১৭ রান। তারপর হাবিবার বোলিং তোপে আর কেউ দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি।

নির্ধারিত ২০ ওভারই খেলে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮০ রান। হাবিবা একাই নেন চারটি উইকেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৪ রানেই। অরিত্রি নির্জনা মণ্ডল ৮ বলে ২ রান করেন। তারপর ২৭ রানের জুটি পায় বাংলাদেশ।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

অচেনা জান্নাত ইমান্তা ২৩ বলে ৯ রান করে আউট হয়ে গেলে ভেঙে যায় এই জুটিও। তারপর আরও দুই উইকেট দ্রুতই হারায় বাংলাদেশ। ৩৬ রানে পড়ে যায় ৪ উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সুবর্ণা। ৬৩ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ৭০ রানে পড়ে যায় আরও একটি উইকেট।

তারপর সাদিয়া আক্তার টানা দুই বলে দুটি চার হাঁকিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন। ১০ বলে হার না মানা ১৩ রান করেন তিনি। পরে এক ওভার হাতে রেখেই ৭ উইকেট হারিয়ে জিতেছে বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।