নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

মার্চ ২১, ২০২৩ ৮:২৫ 👁️ ৮৭ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : অটোরিকশার ধাক্কা দেওয়া ডাক বিভাগের পিকআপঅটোরিকশার ধাক্কা দেওয়া ডাক বিভাগের পিকআপ। ছবি: আজকের পত্রিকা

আরও পড়ুনঃ  ফুটপাত দখলমুক্ত করে হকারদের পুনর্বাসন করা হবে : রাসিক প্রশাসক

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ডাক বিভাগের পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

আরও পড়ুনঃ  জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সমাসনারী মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সাঁথিয়ার বিএন্ডবি থেকে অটোরিকশার যাত্রীরা কাশিনাথপুরে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে ডাক বিভাগের পিকআপ সমাসনারী মাদ্রাসার সামনে এলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন যাত্রী নিহত হন।

আরও পড়ুনঃ  নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।