নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

অক্টোবর ১৪, ২০২৬ ১১:০৩ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে মো. আমির হামজা (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ১০ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদ্রাসার সামনে বানেশ্বর এলাকার একটি স্থান থেকে সে নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আরব উদ্দিন ১২ অক্টোবর পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ আমির হামজার বাবার নাম মো. আরব উদ্দিন এবং মায়ের নাম মোছা. বিলকিস বেগম। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার তারাপুর এলাকায়। সে বানেশ্বর এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং

পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় ছেলেকে খুঁজে পেতে পুলিশের সহায়তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারি স্কুলে ভর্তি : প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।