নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে মানবিক ভূমিকা রাখছেন ব্যারিস্টার রাজন

নভেম্বর ১০, ২০২৬ ১০:৩১ 👁️ ৩ views
Link Copied!

এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের ছেলে ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক (রাজন) পুঠিয়া ও দুর্গাপুরের সাধারণ মানুষের পাশে থেকে মানবিক ও সাংগঠনিক ভূমিকা পালন করে যাচ্ছেন। এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতেও নিরলসভাবে কাজ করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিকূলতার সময় ব্যারিস্টার রাজন নিজেও গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছিলেন। সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তাঁর বাবা সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ছেলের কারাবরণের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর ছেলে গ্রেপ্তার হয়ে জেল খেটেছে। কারাবাস ও নির্যাতনের অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, জেল-জুলুম কতটা ভয়ংকর। এ প্রসঙ্গে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পুঠিয়া ও দুর্গাপুরের বিভিন্ন গ্রাম-মহল্লায় অসহায় মানুষের খোঁজখবর নিতে ছুটে যান ব্যারিস্টার রাজন। কখনো দিনের আলোয়, আবার কখনো রাতের অন্ধকারে অনাহারি ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী, বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেন। তাঁর এই মানবিক উদ্যোগে অনেক অসহায় পরিবার উপকৃত হয়েছে বলে স্থানীয়রা জানান।

শুধু সামাজিক সহায়তাই নয়, দলীয় সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। নেতাকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, তাঁদের খোঁজখবর নেওয়া এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও দুঃখ-কষ্ট শোনার মধ্য দিয়ে পুঠিয়া-দুর্গাপুরে একটি সুসংগঠিত রাজনৈতিক অবস্থান গড়ে তোলার চেষ্টা করছেন।

স্থানীয় মানুষের আলোচনায়ও উঠে আসছে ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক (রাজন)-এর নাম। অনেকের প্রত্যাশা, মানুষের বিপদে-আপদে তাঁর এই পাশে থাকার ধারাবাহিকতা বজায় থাকবে এবং পুঠিয়া-দুর্গাপুরের উন্নয়ন, জনকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।