নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুনাকের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে চাই : সভানেত্রী

ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১০:৩৩ 👁️ ৭৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেওয়ার আশা প্রকাশ করেছেন সংগঠনটির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা : ৫ জনকে জরিমানা

রোববার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে পুনাক শো রুম এবং পুনাককর্মীদের কাজ পরিদর্শন শেষে সিএমপি পুনাক কার্যনির্বাহী কমিটি এবং কর্মীদের সঙ্গে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেছেন, পুনাক সমাজের সাধারণ মানুষের জন্য কাজ করছে। সম্প্রতি আমরা চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল নাচোলে সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ এবং তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছি‌। এভাবে দেশের বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রমকে ছড়িয়ে দিতে চাই।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী পুনাককর্মীদের উৎপাদিত পণ্যের প্রশংসা করেন এবং এর গুণগতমান ধরে রাখার আহ্বান জানান।

এ সময় সিএমপি পুনাক সভানেত্রী রীতা দাস, সহ-সভানেত্রী রুবি ইয়াসমিন ও মেহতাজ শিল্প, সাধারণ সম্পাদিকা ও তথ্য প্রচার সম্পাদিকা ইসমত আরা শিমু ও কোষাধ্যক্ষ মুনমুনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।