নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুনের হাইওয়ের সৌন্দর্য গায়ে মেখে মুম্বাইয়ে সাকিবরা

অক্টোবর ২০, ২০২৩ ১০:৫৭ 👁️ ৮০ views
Link Copied!

অনলাইন ডেস্ক: দুই ধারে উঁচু উঁচু পাহাড়। গাড়ির জানালায় চোখ রাখলেই দেখা মিলছে গাঁধা ফুলের।
এর মধ্যেই দ্রুতগতিতে চলছে গাড়ি। পুনে-মুম্বাই হাইওয়ের পথটা বেশ মায়াবী। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ছুটেছেন এই পথ ধরে।
পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে বৃহস্পতিবার। শুক্রবার সেখান থেকে পরের ম্যাচের গন্তব্য মুম্বাইয়ে বাংলাদেশ এসেছে হাইওয়ের পথ ধরে। দুটি বাসে করে দু ধারের সৌন্দর্য উপভোগ করতে করতে মুম্বাই এসেছেন তারা।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

এখানে বাংলাদেশের ক্রিকেটারদের ঠিকানা হোটেল তাজ। আরব সাগরের পাড়ের শতবর্ষী এই হোটেল ঘিরে মিশে আছে নানা ইতিহাস ও ঐতিহ্য। টাটা গ্রুপের মালিক জামেশদজি নুসারওয়ানজি টাটা এই হোটেল তৈরি করেন।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ধারণা করা হয় হোটেল ওয়াটসন তাকে ইউরোপিয়ান নন বলে ভাড়া দিতে অস্বীকৃতি জানায়, তখনই এই হোটেল তৈরির সিদ্ধান্ত নেন তিনি। ২০০৮ সালের মুম্বাই অ্যাটাকের সময় তাজ হোটেলেও হামলা হয়।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

প্রায় তিনদিন অবরুদ্ধ থাকার পর ১৭৫জন মানুষ মারা যান। বাংলাদেশ মুম্বাইতে থাকবে সবমিলিয়ে পাঁচ রাত। আগামী ২৪ অক্টোবর ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।