নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুন ২২, ২০২৪ ১০:৪৯ 👁️ ৩২ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় অভিযান পরিচালনা করে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

গ্রেপ্তারকৃত আসামি মো: মিঠুন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার আবু মিয়ার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মিঠুনের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা আরএমপি’র চন্দ্রিমা থানায় মুলতবি ছিল। আসামি মিঠুনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ। গতকাল ২১ জুন ২০২৪ রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি মিঠুন চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের দিকনির্দেশনায় এএসআই মো: সাইদুর রহমান ও তাঁর টিম গতকাল রাত ১ টায় অভিযান পরিচালনা করে আসামি মিঠুনকে কেচুয়াতৈলি এলাকা থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।