নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রকৃত দুস্থ ও যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

অক্টোবর ২৩, ২০২৫ ১০:০৪ 👁️ ৪৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বয়স্কভাতা কার্যক্রমে প্রকৃত দুস্থ ও যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনতে হবে। যাদের ত্রুটি পাওয়া যাবে তাদের বাদ দিয়ে প্রকৃত যারা ভাতাভোগী তাদের ডাটাবেজ তৈরি করতে হবে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ফের হাসপাতালে ২০ শিক্ষার্থী

তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতার বিদ্যমান সুবিধাভোগীদের তালিকা হালনাগাদকরণের লক্ষ্যে ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম পরিচালনা পদ্ধতি (methodology ) পর্যালোচনা সভায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ১৯৯৭- ৯৮ অর্থবছরে থেকে ভাতাভোগীর সংখ্যা ছিল চার লক্ষ। এখন পর্যন্ত ৯১ লক্ষে পৌঁছেছে। এটি আমাদের জন্য একটি মাইলফলক। তিনি বলেন, বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা খাতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে। কিন্তু বরাদ্দ অনুযায়ী অনেক দরিদ্র মানুষই সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন না। ভাতার জন্য সুবিধাভোগী নির্বাচন এবং ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে। যার ফলশ্রুতিতে প্রকৃত ভাতাভোগীদের তালিকা হালনাগাদকরনে ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম প্রণয়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম কভার করা হবে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

উপদেষ্টা বলেন, এদেশের স্থায়ী নাগরিক ও জাতীয় পরিচয় পত্র সঠিকতা যাচাই করে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে ভাতার আওতাভুক্ত করতে হবে। অযোগ্য ভাতাভোগী চিহ্নিত হলে তাদের বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নতুন ভাতাভোগী অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, MIS( Management Information System) এ তথ্য হালনাগাদ এবং বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে এবং PMT Score ( Proxy Means Test) এর ভিত্তিতে একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হবে। এছাড়াও পরবর্তী যাচাই ও হালনাগাদকরণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সক্ষমতা ও আর্থিক সংশ্লেষ বিষয়ে ধারণা লাভ করা সম্ভবপর হবে। অধিকন্ত, পরবর্তীতে দেশব্যাপী সুবিধাভোগী যাচাই ও তথ্য হালনাগাদকরুন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সুপারিশ প্রণয়ন করা হবে, বিশেষত: বয়স্ক ভাতাভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনুসৃত পদ্ধতি সহজীকরণের জন্য করণীয় নির্ধারণ সম্ভবপর হবে।

আরও পড়ুনঃ  ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

পাইলটিং এর আওতাধীন উপজেলার নাম : বরিশাল জেলার- মেহেন্দিগঞ্জ , সাতক্ষীরা জেলার- শ্যামনগর, সুনামগঞ্জ জেলার – তাহিরপুর ময়মনসিংহ জেলার-গৌরিপুর, রংপুর জেলার- তারাগঞ্জ, নওগাঁ জেলার- নেয়ামতপুর, খাগড়াছড়ি জেলার- রামগড় এবং গাজীপুর জেলার- কাপাসিয়া।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ও সমাজসেব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।