স্টাফ রিপোর্টার : মানুষ বিভিন্নভাবে প্রতিবন্ধী হয়ে থাকে। কেউ জন্মগতভাবে আবার কেউ বিভিন্ন দুর্ঘটনা থেকে হয়ে থাকে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীও রয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীরা নানা সমস্যায় জর্জিত। তারা নিজ দায়িত্বে চলাচল করতে অনেক কষ্ট পায়। এছাড়াও তারা নিজেকে এবং পৃথিবীর কিছুই দেখে না। এজন্য সমাজ তাকে মূল্যহীনভাবে। কিন্তু সকল ধরনের প্রতিবন্ধী মানুষ হচ্ছে সমাজের অবিচ্ছেদ্য একটি অংশ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ৬১তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার উদ্যোগে জি আর চাল ও সাদাছড়ি বিতরণ ও দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।
তিনি বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবন্ধী ভাতা চালু করেছিলেন। সেইথেকে এটা চলে আসছে। কিন্তু পতিত সরকারের আমলে এর তেমন কোন অগ্রগতি হয়নি। বেগম জিয়া হচ্ছেন একজন মমতাময়ী নারী ও দেশনেত্রী। তিনি দেশের মানুষের কথা ভাবেন। এজন্য তিনি শত নির্যাতন, কারাভোগ ও নিজের জীবন ধ্বংসের মধ্যে দিয়ে এ দেশেই রয়ে গেছেন। কারণ তিনি এ দেশের মানুষকে ভালবাসেন। তিনি আরো বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্নিকটে। তাঁর কি হবে একমাত্র আল্লাহ জানেন। তাঁর সুস্থ্যতার জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করে তিনি।
বক্তব্য শেষে তিনি দৃষ্টি প্রতিবন্ধীতে মাঝে সাদাছড়ি, সরকারী ভাতা হিসেবে নগদ অর্থ এবং জি আর চাল বিতরণ করেন। সব শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে এবং পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য রুহুল আমিন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, মানবসেবা অভিযান সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জরিনা খাতুন, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক, দামকুড়া ইউপি সাবেক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক হান্নান মেম্বও, কৃষক দল দামকুড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা আবুল বাশার, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আকতারুজ্জামান, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম ও পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন।

