নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রবাসীরা ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন: আইন উপদেষ্টা

ডিসেম্বর ১১, ২০২৪ ৩:৪৫ 👁️ ৪৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রবাসীরা আগামী ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আরও পড়ুনঃ  লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বুধবার (১১ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সভায় পররাষ্ট্র উপদেষ্টা, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা ও আমি ছিলাম। পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারাও ছিলেন। আপনাদের এমআরপি পাসপোর্টের খুবই সমস্যা হচ্ছে। এটা আমরা জানি। আগামী ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। পরবর্তী ৩-৪ সপ্তাহের মধ্যে যারা আবেদন করেছেন প্রত্যেকে এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। ’

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

‘সৌদি আরব এবং মালয়েশিয়াতে যারা আছেন, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপর যেসব দেশে চাহিদা বেশি সেগুলো অগ্রাধিকার দিয়ে দেওয়া হবে। ’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, ইনশাল্লাহ আগামী ২-৩ বছরে এ সমস্যা আর হবে না। আপনাদের অনেক সাফারিংস হয়েছে, অনেক কষ্ট ও হয়রানি হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে মন্ত্রী ছিলেন, এই পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়া শেষ করতে দেড় বছর সময় লাগে। আমরা আসার পার আবার প্রক্রিয়াটা বাতিল করার জন্য সময় লেগেছে। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ’

আরও পড়ুনঃ  স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

প্রবাসীদের ই-পাসপোর্ট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হয়েছে, এখান থেকে দরকার হলে টিম যাবে বায়োমেট্রিক ডাটা নেওয়ার জন্য। সেগুলো আপনাদের পরে জানানো হবে। ’-বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।