নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রভাবশালীদের বাদ দিয়ে অভিযোগ পত্র দাখিলের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

ডিসেম্বর ৫, ২০২৩ ৩:০৩ 👁️ ৮৬ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়নপুর এলাকায় সংগঠিত জিয়াউর রহমান হত্যা মামলার অভিয়োগ পত্র থেকে মামলার ১ নং আসামী ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপুসহ প্রভাবশালীদের বাদ দেয়ার অভিযোগ করেছেন মামলার বাদি মিলিয়ারা বেগম।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

আলোচিত এ হত্যা মামলা থেকে মূল অভিযুক্তদের বাদ দেওয়ার প্রতিবাদে
মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

তিনি বলেন,সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তার জেলা গোয়েন্দা পুলিশে পরিদর্শক শহিদুল ইসলাম আদালতে অভিযোগ পত্র জমা দেন। সেখানে মামলার এক নং আসামী চরবাগডাঙ্গা ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান শাহীদ রানা টিপু ও তারই অন্যতম সহযোগী মামলার অন্যতম আসামী আজিজুল ইসলামকে অভিযোগ পত্র থেকে বাদ দিয়েছে।

সদর উপজেলা বাসীর ব্যানারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে আরো বক্তব্য দেন বিউটি আকতার, সুলেখা বেগম, সুফিয়া বেগমসহ অনান্যরা।বক্তারা বলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের বহিস্কৃত চেয়ারম্যান শাহিদ রানা টিপু প্রভাব বিস্তার করে চার্জশিট থেকে অভ্যাহতি পাওয়ায় ক ভুক্তভোগীর আতংকিত রয়েছে। তারা এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এ বছরের ২৩ এপ্রিল মাটি কাটা কে কেন্দ্র চন্দ্র নারায়ণপুর এলাকায় দু’গ্রুপের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে। এ সময় বোমার আঘাতে মৃত্যু হয় জিয়াউর রহমানের। পরে জিয়াউর রহমানের স্ত্রী মিলিয়ারা বেগম ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপুসহ ৪৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়।

এদিকে হত্যা মামলার আসামী হওয়া ও আদালতে বিচারাধীন থাকায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে গত ৭ সেপ্টেম্বর তারিখ তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।