নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রেমের সম্পর্কে না জড়িয়ে বিয়ে করবো : দুরেফিশান

নভেম্বর ২, ২০২৫ ৫:৫১ 👁️ ১৮৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। তিনি ‘দিল রুবা’ নাটকে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

এদিকে বিলাল আব্বাস খানের সঙ্গে ‘ইশ্‌ক মুরশিদ’ নাটকে ‘শিব্রা শাহমীর’ চরিত্রে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাল আব্বাস খানের সঙ্গে দুরেফিশান সেলিমের বিয়ে ও প্রেম বিয়ে গুঞ্জন শুরু হয়েছেন। এর মাঝেই দুরেফিশান সেলিমের একটি পুরনো সাক্ষাৎকারে ভাইরাল হয়েছে।

যেখানে দেখা যায়, দুরেফিশান সেলিম জানিয়েছেন যে তিনি কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন না।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

সাক্ষাৎকারে উপস্থাপক প্রশ্ন করেছিলেন যে, প্রেমিকের বিষয়ে আপনার ভাবনা কী? এ প্রশ্নের জবাবে দুরেফিশান বলেন, ‘আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবো না। প্রেম না করে সরাসরি বিয়ে করবো।’

প্রসঙ্গত, দুরেফিশান সেলিম সর্বশেষ ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের বিপরীতে অভিনয় করেছেন, যা উক্ত অভিনেতাদের সঙ্গে তার প্রথম কাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।