নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফিলিস্তিনে ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরাইল: এরদোয়ান

অক্টোবর ১১, ২০২৩ ৯:১০ 👁️ ১১২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের পদক্ষেপ বা বেসামরিক বসতিকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলাকে ন্যায়সঙ্গত বলে মনে করে না তুরস্ক। সব ধরনের লজ্জাজনক পদ্ধতিতে সংঘটিত এই সংঘাত কোনো যুদ্ধ নয়, বরং ম্যাসাকার তথা গণহত্যা।

আরও পড়ুনঃ  কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

বুধবার (১১ অক্টোবর) তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) নেতাদের বৈঠকে এসব কথা বলেন এরদোয়ান।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরাইল যা করছে, তা কোনো রাষ্ট্রের কর্মকাণ্ডের মতো নয়। হামাসের হামলার পর গাজায় ইসরাইলের চলমান ভয়াবহ হামলার ঘটনা ‘লজ্জাজনক’।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, একটি রাষ্ট্রের পরিবর্তে ইসরাইল যদি সংস্থার মতো কাজ করে, তাহলে সেটির শেষও হবে সেভাবে। ইসরাইলের এটা ভুলে যাওয়া উচিত নয়।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

এরদোয়ান বলেন, গাজায় অসামঞ্জস্যপূর্ণ এবং নীতিহীন আক্রমণ ইসরাইলকে বৈশ্বিক জনমতের দৃষ্টিতে একটি অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিত জায়গায় নিয়ে যেতে পারে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, বেসামরিক বসতিতে বোমাবর্ষণ, নির্বিচারে বেসামরিক লোকজনকে হত্যা, ওই অঞ্চলে মানবিক সহায়তা নিয়ে আসা যানবাহনে বাধা এবং এসব কাজকে দক্ষতা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা কেবল একটি (সন্ত্রাসী) সংগঠনের প্রতিফলন হতে পারে, রাষ্ট্রের নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।