নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বক্স অফিসে কোটির ক্লাবে জয়ার সিনেমা

অক্টোবর ২৮, ২০২৩ ২:১৪ 👁️ ৬৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘দশম অবতার’ এবার বক্স অফিস দাঁপিয়ে বেড়াচ্ছে। মুক্তির ৭ দিনের মাথাতেই সিনেমাটি আয় করে নিয়েছে প্রায় ৬ কোটি টাকা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া অভিনীত ‘দশম অবতার’ সিনেমাটি মুক্তি পায় গত ১৯ অক্টোবর। প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় সিনেমাটি ঘিরে। তবে প্রশংসা ও সমালোচনা এ দুই মিলেই বক্স অফিসে এগিয়ে গেছে ভারতীয় এ সিনেমাটি।
ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এ তথ্য নিশ্চিত করেছে। ‘দশম অবতার’ সিনেমাটি প্রসঙ্গে এ প্রযোজনা প্রতিষ্ঠানটি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে জানিয়েছে, দশে দশ, দশম অবতার! সব রেকর্ড ভেঙে সিনেমাটি ৭ দিনে আয় করেছে ৪.৫ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় ৫ কোটি ৯৬ লাখ টাকারও বেশি।
কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমাটিতে দর্শকদের বিশেষ নজরে পড়েছেন জয়া। অভিনয়ের দক্ষতা দিয়ে ভক্তদের মেনে পাকাপোক্তভাবেই জায়গা করে নিয়েছেন বাংলার এ অভিনেত্রী।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

উল্লেখ্য, ‘বাইশে শ্রাবণ’ এবং ‘ভিঞ্চি দা’-র মিশেলে তৈরি ‘দশম অবতার’ সিনেমাটি পুরোদস্তুর থ্রিলার ঘরানার একটি সিনেমা। জয়া আহসানের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তের মতো তারকারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।