নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বগুড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

মার্চ ১৬, ২০২৫ ৩:৩০ 👁️ ১২ views
Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে আফতাব উদ্দিন (৫০) নামের এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার আমঝুপি সখিনার মোড়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

আফতার উদ্দিন উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। তিনি পেশায় মুদিদোকানি ছিলেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম আগুনে পুড়ে মুদিদোকানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

স্থানীয় সূত্রে জানা যায়, আফতাব তাঁর মুদিদোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ দোকানে আগুন লাগলে স্থানীয় লোকজন আগুন দেখে নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে মুদিদোকানি এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ওসি ফরিদুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।