নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

অক্টোবর ১৭, ২০২৬ ৯:২৬ 👁️ ১১ views
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ২ শতাধিক দরিদ্র বিধবা নারীদের মাঝে দুর্গাপূজা উপলক্ষে নতুন শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ। তিনি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক। শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী উপজেলার বনপাড়া পৌর এলাকার সকল পূজো মন্ডপে গিয়ে আনুষ্ঠানিকতার মধ্য তিনি বিধবা নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমার মা যুক্তরাজ্যে থাকেন। মা অনেক দূরে থাকায় আমি বুঝি মায়ের শূণ্যতা। আমি বুঝি, বিধবা মায়েরা কীভাবে দিনযাপন করেন। তাঁদের কষ্টের কথা ভাবলে আমারও কষ্ট হয়। সেই কষ্টকে আনন্দে রূপান্তরিত করতেই আমার এই ছোট্ট উদ্যোগ। বিধবা মায়েদের মুখে হাসি ফোটাতে পারলেই আমার উদ্যোগ সার্থক হবে।’

আরও পড়ুনঃ  ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

বড়াইগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র দাস বলেন, এই এলাকায় এই প্রথম পূজা উপলক্ষে বিধবা নারীরা একযোগে নতুন শাড়ি পেলো। এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

আরও পড়ুনঃ  কিউআর কোড কীভাবে এলো!!

উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হান্নান সরকার, উপজেলা তাঁতীদলের সভাপতি খন্দকার আব্দুস সালাম, কালিকাপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম মৃধা, গুনাইহাটি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, দিয়ারপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক নেতা আশরাফুল ইসলাম ইদ্রিস সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।