নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাংলাদেশের শতক পার করে ফিরলেন লিটন

অক্টোবর ১০, ২০২৩ ৬:৫৮ 👁️ ১৬৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: মাটি কামড়িয়ে মুশফিকুর রহিমের শট চলে গেল বাউন্ডারির বাইরে। আর তাতেই শতক পূর্ণ হলো বাংলাদেশের। এভাবেই শুরুর চার উইকেট হারানোর চাপ কিছুটা হলেও সামাল দেয়ার চেষ্টা করছিলেন মুশফিক ও লিটন দাস। কিন্তু দলীয় ১২১ রানে লিটন ফেরায় সেই চাপ আবারও বেড়ে গেল বাংলাদেশের। এই মুহূর্তে পাহাড় সমান রান তোলার জন্য বাংলাদেশের আর বাকি রইলো মাত্র ৫ উইকেট।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ধর্মশালা স্টেডিয়ামে বিশ্বকাপের সপ্তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটিতে বাংলাদেশ টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ইংলিশরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে।

৩৬৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে লিটন দাস ভালো শুরু এনে দেন। কিন্তু পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। রিস টপলির বল ঠিকমতো ব্যাটে নিতে না পারায় স্লিপে ক্যাচ উঠে যায় এবং সেই সুযোগ লুফে নেন জনি রেয়ারেস্টো।
তামিম আউট হওয়ার পরের বলেই পয়েন্টে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এ দিন রানের খাতা খুলতেই পারেননি তিনি। দ্বিতীয় ওভারে টানা দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপরে উইকেটে এসে টপলিকে হ্যাটট্রিকের সুযোগ থেকে বঞ্চিত করেন টাইগার দলপতি সাকিব আল হাসান। কিন্তু তিনিও ১ রানের বেশি করতে পারেননি। টপলির করা ৫.৪ ওভারে সাকিব ফিরেছেন সরাসরি বোল্ড হয়ে।

বাংলাদেশি ৩ ব্যাটসম্যানকে টপলি তুলে নেয়ার পরে দায়িত্ব কাঁধে তুলে নেন ওকস। তিনি ফেরান মিরাজকে। ৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন মিরাজ। ৪৯ রানে ৪ উইকেট হারানোর পরে লিটনকে সঙ্গ দিতে উইকেটে আসেন মুশফিকুর রহিম। লিটন-মুশফিক ৭৫ বলে ৭২ রানের জুটি গড়েন। এরপরে ক্রিস ওকসের অফ কাটারের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেন লিটন। তিনি ৬৬ বলে ৭৬ রানের ইনিংস খেলে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।