নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডিসেম্বর ২, ২০২৫ ৯:৩৭ 👁️ ৩২ views
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগমারায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের নির্দেশনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ আলুহাটায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য লাভের পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রিয় নেতা। তাঁর অসুস্থতার খবর শুনে দেশবাসী অত্যন্ত উদ্বিগ্ন। তাই তাঁকে নিয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাস্টার আব্দুল গাফফার এর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু যোগিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এনামুল হক।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মাস্টার ইউসুফ আলী, অধ্যাপক রফিকুল ইসলাম, ছমির উদ্দীন, অধ্যাপক দুলাল হোসেন ও শাহিন রেজা শাহিন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক দেরাজ আলী, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা, যোগীপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম রনি, নরদাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাহেব আলী, আব্দুল মান্নান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসাহাক আলী, ভবানীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দীন দুলাল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুন্টু প্রাং, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জর্জ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রদল নেতা সারোয়ার ইসলাম রাকিব, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক সাকিবুল ইসলাম ও সদস্য সচিব মোনাইম হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

উক্ত দোয়া মাহফিলে স্থানীয় উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।