নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

অক্টোবর ১৬, ২০২৬ ১০:২৬ 👁️ ৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের শিয়ালা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় শিয়ালা বাজার এলাকায় মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে মোবাইল কোর্টে বিচার করা হয়। আদালত মো. হায়দার আলীকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শ্রী বন্ধন দাসকে ১০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৬

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনসাধারণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।” অভিযানকালে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু জায়েদসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।